নামায না পড়ার ও অবহেলা করার কঠিন ফলাফল ও শাস্তি

 

জরুরী বিষয় :✔
নামায না পড়ার ও অবহেলা করার কঠিন ফলাফল ও শাস্তিঃ 
 
 
                                                


 

🔴****** আর পরিতাপ সেই নামাজিদের জন্য, যারা তাদের
সালাতে অমনোযোগী। *******
(সুরা মাঊন:৪-৫)

🔴বুরায়দাহ (ইবনুল হুসায়ব বিন আবদুল্লাহ ইবনুল হারিস) (রাঃ থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমাদের ও তাদের (কাফেরদের) মধ্যে যে অংগীকার রয়েছে তা হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে কুফরী করলো।😢 [১০৭৯]

[১০৭৯] তিরমিযী ২৬২১ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৫৭৪।

হাদিসের মানঃ সহিহ হাদিস

🔴জাবির বিন আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন। [১০৭৮]

[১০৭৮] মুসলিম ৮২, তিরমিযী ২৬১৮, ২৬২০; আবূ দাঊদ ৪৬৭৮, আহমাদ ১৪৫৬১, ১৪৭৬২; দারিমী ১২৩৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

হাদিসের মানঃ সহিহ হাদিস

ফরয নামায না পড়ার শাস্তিঃ
▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬
একবার এক স্বপ্নে রাসুলুল্লাহ (সাঃ) কে কয়েকটি পাপের শাস্তি দেখানো হয়। উল্লেখ্য, নবী-রাসুলদের সব স্বপ্ন ওহী, অর্থাত আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্নঃ
!
🔴একদিন সকালে রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ "আজ রাতে আমার কাছে দুইজন আগন্তুক এসেছিল। তারা আমাকে বললো, আমাদের সাথে চলুন। আমি তাদের সাথে গেলাম।
!
আমরা এমন এক লোকের কাছে পৌঁছলাম, যে চিত হয়ে শুয়ে ছিলো। অপর এক ব্যক্তি পাথর নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে এবং থেঁতলে দিচ্ছে। যখন সে পাথর নিক্ষেপ করছে তা গড়িয়ে অন্যত্র চলে যাচ্ছে।
!
লোকটি গিয়ে পাথরটি পুনরায় তুলে নিচ্ছে। এবং তা নিয়ে ফিরে আসার সাথে সাথেই লোকটির মাথা পুনরায় পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। সে আবার লোকটির কাছে ফিরে আসছে এবং তাকে পূর্বের মতো শাস্তি দিচ্ছে।
!
রাসুলুল্লাহ (সাঃ) বলেন, আমি আমার সংগী দুইজনকে জিজ্ঞাস করলামঃ এরা কারা? 
!
তারা পরবর্তীতে উত্তর দেন, সে হচ্ছে এমন ব্যক্তি যারা কুরান মুখস্থ করে তা পরিত্যাগ করে এবং ফরয নামায না পড়েই ঘুমিয়ে পড়ে”।😢
সহীহ বুখারী, রিয়াদুস সালেহীনঃ ১৫৪৬!

🔴আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "মু’মিন বান্দা ও শিরক-এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে অবশ্যই শিরক করলো।"😭

নাউযুবিল্লাহি মিন যালিক
[১০৮০] সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব ৫৬৫, ১৬৬৭।

হাদিসের মানঃ সহিহ হাদিস

অথচ আমরা সবাই দুনিয়ার জীবন নিয়ে মগ্ন হয়ে রয়েছি। যখনই বিপদে পড়ি তখন আল্লাহ কে স্মরণ করি তারপর আল্লাহকে ভুলে যাই ।

🔴রাসূল সাঃ বলেন, 
"হে উম্মাতে মুহাম্মাদী! আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বেশী করে কাঁদতে।"😭 (বুখারী ১০৪৪)

আমরা যারা নামাজ পড়ি না তাদেরকে দুনিয়ার জীবন ধোকায় ফেলে রেখেছে । আমাদের বোঝার ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা গোমরাহীদের অন্তর্গত হয়ে রইলাম ।

এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন ,

🔴"পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত কিছুই নয়। পরকালের আবাস পরহেযগারদের জন্যে শ্রেষ্টতর। তোমরা কি বুঝ না ?"
সূরাঃ আল-আনাম  [6:32]

আল্লাহর ইবাদত না করা এবং তাকে স্বরণ না করার কারণে আমাদের দুনিয়ার প্রতি মাত্রারিক্ত ভালোবাসা জন্মেছে।

🔴রাসূল সাঃ বলেন ""দুনিয়ার প্রতি মাত্রারিক্ত ভালোবাসা সমস্ত গুনাহের মূল""🔥
[ মিশকাত ]

এভাবে গুনাহ করতে করতে আমাদের উপর বিপদ আপদিত হয়। 

🔴“তোমাদের ওপর যেসব বিপদ-আপদ নিপতিত হয়, তা তোমাদের কর্মফলের কারণে। আর আল্লাহ্‌ ক্ষমা করে দেন অনেক অনেক বেশি”-(সূরাহ আশ শূরা ৪২:৩০)

▶তখন আল্লাহর প্রতি ভরসা না থাকায় আমরা হতাশ হয়ে পড়ি ।
🔶নামাজের মাধ্যমেই মুমিন বান্দা আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করেন ।❤

আসুন ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা অবাধ্যতা ত্যাগ করে নিয়মিত পাচঁ ওয়াক্ত নামাজ পড়ি ও সৎপথে চলি।❤

হে আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটিগুলো মাফ করো এবং ভবিষ্যতে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তোওফিক দান করো, এবং আমাদেরকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দিন ।।🙏
আ-মীন।

No comments

Powered by Blogger.